Homeজেলা সংবাদপাবনায় স্বাধীনতা দিবস পালিত

পাবনায় স্বাধীনতা দিবস পালিত

এস এম আলম, ২৬ মার্চ: মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পন সহ নানা আনুষ্ঠানিকতায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা দায়রা জজ বেগম শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সিভিল সার্জন কার্যালয়, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, জেলা সেটেলমেন্ট অফিস, বিসিক পাবনা, গণপূর্ত বিভাগ, সড়ক জনপথ বিভাগ, বিআরটিএ পাবনা সার্কেল, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পৌরসভা, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বনমালী শিল্পকলা কেন্দ্র। পরে শহীদ আমিনুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে স্কয়ার স্কুল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments