Homeজেলা সংবাদধুমপান সহ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পাবনায় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য এবং...

ধুমপান সহ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পাবনায় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলম, ২৮ মার্চ: ধুমপান সহ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পাবনায় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ফাহিমুল ইসলাম, সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী, জেলা তথ্য অফিসার সামিউল আলম। মুল প্রবন্ধ পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। কর্মশালায় ধুমপানমুক্ত সমাজ গঠনে আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments