Homeজেলা সংবাদপাবনার ঈশ্বরদীতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার, ট্রাক সহ লুন্ঠিত...

পাবনার ঈশ্বরদীতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার, ট্রাক সহ লুন্ঠিত মালামাল উদ্ধার

এস এম আলম, ৩০ মার্চ: পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার ট্রাকসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক করেছে। বৃহ¯পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সী এই তথ্য দেন। পুলিশ সুপার জানান, গত ২৩ মার্চ ভোর রাতে এক দল ডাকাত ঈশ্বরদী উপজেলা দাশুরিয়া মোড়ে ব্যবসায়ী রাকিবুল হাসানের চাউল ও মুড়ি চাতালে হানাদেয় ডাকাত দলের সদস্যরা ঐ চাতালের নৈশপ্রহরীকে মারধর করে চাতালের মালামাল নিয়ে ট্রাকযোগে পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তি ব্যবহার এবং ঈশ্বরদী এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারক্তি অনুয়ানী ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুন্ঠিত মালমাল উদ্ধার করে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরিফুল ইসলাম,বোরহান শেখ,আশরাফুল শেখ, শিমুল শেখ,কামাল শেখ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, ছিনতাই, দস্যুতা, ডাকাতিসহ একাধিক করে মামলা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments