Homeখেলাধুলাটস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড

একমাত্র টেস্টের সিরিজ। এই প্রথম টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এর আগে টেস্ট খেলুড়ে যত দেশের মুখোমুখি হয়েছিলো, সবগুলোর বিপক্ষেই প্রথম টেস্টে পরাজয় হয়েছে সঙ্গী। এমনকি আফগানিস্তানের বিপক্ষেও টেস্টে হারতে হয়েছিলো টাইগারদের।এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস বদলানোর মিশন। প্রথমবার মুখোমুখি হয়ে প্রথম জয়ের স্বাদ নিতে পারবে কি টাইগার ক্রিকেটাররা? এমন জ্বল্পনা-কল্পনা সঙ্গে নিয়েই আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি এবং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস করতে মাঠে নামেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াসে এই সাত-সকালে টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়কই এবং টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।টাইগারদের বিপক্ষে একাদশে অনেক বড় পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। মিরপুর টেস্টে অন্তত ৭ জনকে অভিষেক করাচ্ছে আজ তারা।তবে, একেবারে নতুন টেস্ট খেলতে নামছেন ৬ জন। সঙ্গে রয়েছেন পিটার মুর। যিনি জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন এক সময়। জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলার অভিজ্ঞতাও হয়ে গেছে আগে। কিন্তু আজ ৪ এপ্রিল আয়ারল্যান্ডের হয়ে প্রথম টেস্ট ক্যাপ পরতে যাচ্ছেন তিনি। তাকেসহ ধরে মোট ৭জনের অভিষেক হচ্ছে আজ।একেবারে নতুন হিসেবে টেস্ট ক্যাপ মাথায় তুলতে যাচ্ছেন কার্টিস ক্যাম্ফার, মারে কমিন্স, হ্যারি টেক্টর, গ্রাহাম হিউম, লরকান টাকার এবং বেন হোয়াইট (তার প্রথম শ্রেণির অভিষেক)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments