এস এম আলম, ৬ এপ্রিল: পাবনায় পালিত হয়েছে বাংলা চলচ্চিত্রের মহানয়িকা সুচিত্রা সেনের জন্ম বাষিকী। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সুচিত্র সেনের পৈত্রিক নিবাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুনসী। পরে আলোচনা সভা, সুচিত্র সেনের চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সূচিত্রা সেন পরিষদের সভাপতি রাম দুলাল ভৌমিক। র্যালীতে অংশগ্রহণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, এনডিসি মোহাম্মদ আবুল হাছনাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার শারমিন, সাংবাদিক রণেশ মধু, সাংবাদিক এস এম আলম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাসেল, সাংবাদিক রিজভী রাইসুল ইসলাম, সাংবাদিক সেলিম মোর্শেদ মিয়া রানা সহ সাংবাদিকবৃন্দ।

