Homeজাতীয়ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬৬। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার দূষণমাত্রা ‘অস্বাস্থ্যকর’। রোববার সকাল ৮টার দিকে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ২৫১ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’।এরপর দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির স্কোর হচ্ছে ২৪১ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’। যদিও কয়েকদিন ধরে চিয়াং মাই শহরের দূষণমাত্রা বিপজ্জনকের ঘরে ছিল।এরপর পাকিস্তানের লাহোর রয়েছে তালিকায়। এই শহরের দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৯৯ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments