এস এম আলম, ৯ এপ্রিল : প্রতিদিন পাবনার অসহায় এতিম, প্রতিবন্ধী ও দরিদ্রদের জন্য সেহেরির ব্যবস্থা করেছে স্কয়ার গ্রুপ। মানবিক এ কার্যক্রম গোটা রমজান মাস জুড়েই চলবে বলে জানান স্কয়ার কতৃপক্ষ।এ ধারাবাহিকতায় গতরাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পাবনা প্লান্ট থেকে রান্না করা খাদ্য সামগ্রী নিয়ে স্থানীয় মানব কল্যান ট্রাস্ট এবং জামিয়া রহমানীয়া মাদ্রাসা ও এতিমা খানায় সাড়ে ৬শ অনাথ শিক্ষার্থীকে খাওয়ানো হয় সেহেরি।
এসময় উপস্থিতে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক, মহাব্যবস্থাপক আবু তাহের, স্কয়ার ফামাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক মিজানুর রহমান, স্খযার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মো: মনিরুল হাসান, স্কয়ারের পেনিসিলিন বিভাগের সিনিয়র ম্যানেজার আব্দুল লতিফ, প্রকৌশল শাখার সিনিয়র ম্যানেজার বশির আব্দুল্লাহ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রকৌশল শাখার সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন প্লান্টের কর্মকর্তারা।স্কয়ার গ্রুপের এ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে বলে জানান আয়োজকরা।
