এস এম আলম, ১৪ এপ্রিল: মঙ্গল শোভাযাত্রাসহ নানা আনুষ্ঠানিকতায় উৎসবমুখোর পরিবেশে পাবনায় পালিত হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে বের হয় এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। নানা ব্যানার আর ফেস্টুনে সজ্জিত এ শোভা যাত্রায় আবহমান বাঙ্গালী সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন ও জেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল রহিম লাল। পরে সেখানে অনুষ্ঠিত হয় লোক সঙ্গীত, লোক নৃত্য প্রতিযোগিতা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।







