Homeজাতীয়অস্বাস্থ্যকর ঢাকার বায়ু

অস্বাস্থ্যকর ঢাকার বায়ু

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। আজ (রোববার) বাংলাদেশ সময় সকালে থাইল্যান্ডের চিয়াং মাই রয়েছে দূষণের শীর্ষে।আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৭৯, অবস্থান চতুর্থ। চিয়াং মাইয়ের স্কোর ২২২।

রোববার সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।তালিকায় দেখা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাঠমান্ডু, স্কোর ১৯২। এর পরের স্থানে রয়েছে ভারতের দিল্লি। ঢাকার পরের স্থানে রয়েছে ভারতের কলকাতা, থাইল্যান্ডের ব্যাংকক, ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের লাহোর, চীনের চেংডু এবং ভিয়েতনামের হো চি মিন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে বেইজিং।এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments