এস এম আলম, ১৮ এপ্রিল: পাবনায় পুলিশ নগদের টাকা ছিনতাইয়ে জড়িত সন্দেহে দুই নগদ কর্মী সহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এছাড়া ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ। উভয় ঘটনায় একটি থ্রী নট থ্রী রাইফেল ও একটি রিভলবার উদ্ধার করা হয়। সকালে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৪ মার্চ পাবনার মাধপুর পুলিশ ফাড়ির সামনে থেকে ছিনতাই হয় নগদের ৫ লাখ ৭০ হাজার টাকা। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নগদের দুই কর্মীসহ ৮ ছিনতাইকারীকে একটি রিভলবার সহ গ্রেফতার করে। উদ্ধার করেছে ছিনতাই কাজে ব্যবহ্রত দুটি মোটর সাইকেল।এদিকে গতকাল রাতে পুলিশ আমিনপুর থানার আহমেম্মদ পুরে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার এবং একটি রাইফেল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

