Homeখেলাধুলাজয়ের দেখা কেকেআরের

জয়ের দেখা কেকেআরের

রিঙ্কু সিংয়ের সেই অতিমানবীয় ছক্কাবৃষ্টির পর আর কোনো ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। টানা চারটি ম্যাচ হারতে হয়েছে শাহরুখ খানের দলকে। অবশেষে বুধবার রাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেয়ে জয়ের দেখা পেলো কেকেআর।

বেঙ্গালুরুকে ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠে আসলো কলকাতার দলটি। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে কেকেআর। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রনে থেমে যেতে হয় বেঙ্গালুরুকে। এই পরাজয়ের কারণে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নিজেদের মাঠে কেকেআরের অধিনায়ক নিতিশ রানার সঙ্গে টস করতে নেমে জয় পান বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান তিনি। এই প্রথম কলকাতার টপ অর্ডার তথা ওপেনাররা রান পেলো।দুই ওপেনার জেসন রয় এবং নারায়ন জগদিশান দুর্দান্ত ব্যাটিং করেন। ৯.২ ওভারে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন তারা দু’জন। ২৯ বলে ২৭ রান করে আউট হন নারায়ন। ২৯ বলে ৫৬ রানের ঝড় তোলেন জেসন রয়। ৪টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।

ভেঙ্কটেশ আয়ার ২৬ বলে করেন ৩১ রান। ২১ বলে ৪৮ রান করেন অধিনায়ক নিতিশ রানা। রিঙ্কু সিং ১০ বলে করেন ১৮ রান। ৩ বলে ১২ রান করেন ডেভিড ওয়াইজ। ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে কেকেআর। বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট নেন ওয়ানিদু হাসারাঙ্গা এবং বিজয়কুমার বশাক। ১ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

জবাব দিতে নেমে বিরাট কোহলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখেছিলো বেঙ্গালুরু। ৩৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু তার এই ইনিংস কোনো কাজে আসেনি। ফ্যাফ ডু প্লেসি ৭ বলে ১৭ রানে আউট হন। শাহবাজ আহমেদ ২, গ্লেন ম্যাক্সওয়েল ৫ রান করেন। ১৮ বলে ৩৪ রান করেন মহিপাল লমরোর। ১৮ বলে ২২ রান করেন দিনেশ কার্তিক। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে সক্ষম হয় বেঙ্গালুরু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments