Homeজেলা সংবাদপাবনায় বিভিন্ন রোগাক্রান্ত অসচ্ছল ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য অনুদান

পাবনায় বিভিন্ন রোগাক্রান্ত অসচ্ছল ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য অনুদান

এস এম আলম, ২৭ এপ্রিল: পাবনায় বিভিন্ন রোগাক্রান্ত অসচ্ছল ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য অনুদান দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক বিতরন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবির, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। পরে ক্যান্সার, হ্রদরোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৬৪ জন দরিদ্র রোগীকে দেয়া হয় ১ কোটি ৩২ লাখ অনুদান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments