এস এম আলম, ১ মে: পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বেনজীর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ। এছাড়াও বিআরটিসি বাস ডিপো, পাবনা মটোর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন জেলা রিক্সা ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, সেলুন সমিতি, পৌল্ট্রি সমিতি, ডেইরি শ্রমিক ইউনিয়ন, মহিলা শ্রমিক লীগ, দর্জি শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসুচী পালন করে।





