Homeআন্তর্জাতিকআবার শীর্ষে আর্সেনাল

আবার শীর্ষে আর্সেনাল

হঠাৎ দিক হারিয়ে ফেলা আর্সেনাল শিরোপা লড়াইয়ে টিকে থাকতে প্রাণপন চেষ্টা করছে। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে ফের শীর্ষে ফিরেছে মিকেল আর্তেতার দল।শিরোপা লড়াইয়ে ফিরতে মরিয়া আর্সেনাল ১৬ মিনিটের মধ্যেই তিন গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও বড় হার এড়াতে পারেনি চেলসি।

এই জয়ে লিগ টেবিলে আবারও শীর্ষে ফিরলো আর্সেনাল। ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৮। তবে এখনও লড়াইয়ে বেশ এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচ কম খেলে দলটির পয়েন্ট ৭৬।ম্যাচে দাপট দেখিয়েই খেলে আর্সেনাল। ১৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন তিনি। এর তিন মিনিটের মাথায় ৩-০ করে ফেলেন গ্যাব্রিয়েল জেসুস।দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে একটি গোল শোধ করেন ননি মাদুয়েকে। তবে তাতে কাজের কাজ হয়নি। লড়াইয়ে ফিরতে পারেনি চেলসি। বাকি সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments