Homeখেলাধুলাপাকিস্তানকে জরিমানা করলো আইসিসি

পাকিস্তানকে জরিমানা করলো আইসিসি

ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। তবে ফাইনালে স্লো ওভার রেটের কারণে তাদের জরিমানা করেছে আইসিসি।নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের। সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে অতিরিক্ত সময়ের ছাড় বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান এক ওভার পিছিয়ে ছিল।আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অভিযোগ ও শাস্তি দুটোই মেনে নিয়েছেন।ত্রিদেশীয় সিরিজে রাউন্ড-রবিন ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩২৬ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে টপকে যায় শাহিন আফ্রিদির দল।

পাকিস্তানকে জরিমানা করলো আইসিসি
ফাইনালে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করেছে আইসিসি

ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। তবে ফাইনালে স্লো ওভার রেটের কারণে তাদের জরিমানা করেছে আইসিসি।

নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের। সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে অতিরিক্ত সময়ের ছাড় বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান এক ওভার পিছিয়ে ছিল।আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অভিযোগ ও শাস্তি দুটোই মেনে নিয়েছেন।

ত্রিদেশীয় সিরিজে রাউন্ড-রবিন ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩২৬ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে টপকে যায় শাহিন আফ্রিদির দল।অথচ এর আগের ম্যাচেই এই মাঠে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। ফাইনালে ১১ চার ও ৬টি ছক্কায় ফখর জামানের ৯৯ বলে ১২৭ রানের ইনিংসে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান।ওয়ানডে ফাইনাল তো বটেই, যেকোনো ওয়ানডে নকআউট ম্যাচেই এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments