এস এম আলম, ১০ মে: পাবনা নাগরিক সমাজ ও সরকারী বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন-কে তার আগমন উপলক্ষে প্রস্তুতির বিষয়ে অবহিত করনের সভা বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন, পাবনা নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। সভায় মতবিনিময় করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স,পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু, বিশিষ্ট সমাজসেবক মুক্তার হোসেন, পাবনা উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর মেয়র পাবনা শরীফ উদ্দিন প্রধান, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, সোহেল হাসান শাহীন, পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, পাবনা সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, পাবনা এলজিডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, পাবনা জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম।



