এস এম আলম, ১৩ মে: পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম সফরকে কেন্দ্র করে জেলা জুরে বিরাজ করছে উৎসব মুখোর পরিবেশ। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরের সড়ক ও মহাসড়কে তৈরি করা হয়েছে বিশাল বিশাল তোরন। আগামী ১৫ মে রাষ্ট্রপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিনের এটাই প্রথম নিজ জেলা পাবনা সফর। জেলার এই কৃতিসন্তানকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে পোস্টার ফেস্টুনের পাশপাশি সড়ক ও মহাসড়কে নির্মান করা হয়েছে বিশাল বিশাল তোড়ন। বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে আলোকসজ্জা। আগামী ১৬ই মে শ্রদ্ধা আর ভালবাসার নিদর্শন স্বরুপ নব নির্বাচিত রাষ্ট্রপতিকে দেয়া হবে নাগরিক সংবর্ধনা। এজন্য পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে মঞ্চ আর প্যান্ডেল তৈরির কাজ। সকালে এ মাঠ পরিদর্শন করেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। রাষ্ট্রপতির সফর ও সংবর্ধনা উপলক্ষে সকালে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। পাবনা সফরকালে রাষ্ট্রপতি আরিফপুর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত, জেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, এসট্রাস বাগান বাড়িতে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ারমাতা অনিতা চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পন, বিসিক শিল্পনগরিতে স্কয়ার সাইন্স এন্ড লাইফ সেন্টার উদ্বোধন পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে ও জেলা জজ আদালতে মতবিনিময় ও পাবনা ডায়বেটিক সমিতি পরিদর্শন করবেন তিনি।
পাবনায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের প্রথম সফরকে কেন্দ্র করে জেলা জুরে বিরাজ করছে উৎসব মুখোর পরিবেশ
RELATED ARTICLES
