Homeখেলাধুলাবিশ্বকাপে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে পাওয়া গোলে সবার আগে রাউন্ড অব ৩২-এ চলে গেছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক মেক্সিকো।শুক্রবার (১৯ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে এগিয়ে গেছে মেক্সিকো। আর সেটাই হয়ে যায় ম্যাচের ফলাফল নির্ধারণী গোল।৫৭ শতাংশ বল দখল করে ম্যাচে এগিয়ে থাকার পরও একাধিক সুযোগ হাতছাড়া করে জেতা হলো না দক্ষিণ কোরিয়ার। দুই দলই সমান ৮টি করে শট নিয়েছে। মেক্সিকো ৪টি লক্ষ্যে রাখলেও কোরিয়া রেখেছে দুটি মাত্র।৫০ মিনিটে গোল করে মেক্সিকোকে এগিয়ে নেন লুইস রোমো। বাম প্রান্তে বল পেয়ে হুলিয়ান কুইনোনেস বক্সে ক্রস পাঠান রাউল জিমেনেজের দিকে। তার হেড উঠে যায় সোজা আকাশে।বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ । কিন্তু সহজ বলটি ধরতে গিয়ে  বড় ভুল করেন এবং হাত ফসকে বল সামনে পড়ে যায়। সুযোগের অপেক্ষায় থাকা লুইস রোমো কোনো ভুল করেননি। সামনে পাওয়া বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন।

গোল হজমের পর সেটি হজম করতে উঠেপড়ে লাগে কোরিয়া। তবে যেখানে তাদের গোলকিপার ভুল করে দলকে বিপদে ফেলে দেয়। সেখানে ঠিক উল্টো পারফরম্যান্স দেখায় মেক্সিকোর গোলকিপার। বিশেষ করে ৮৭ মিনিটে রাউল রেঞ্জেল দারুণ সেভ করেন।বাম দিক থেকে ভেসে আসা ক্রস দূরের পোস্টে বাঁক নিয়ে আসে। চো গু-সাং বলটিকে হেড দেন। কিন্তু মেক্সিকো গোলকিপার রাউল দুর্দান্তভাবে একদম কাছ থেকে সেভ করেন। এরপর ফিরতি বলেও আবার পা লাগান চো গু-সাং। তবে রেঞ্জেল তার আঙুলের ডগা দিয়ে সেটিও অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন।সবচেয়ে সহজ সুযোগটি পেয়েও গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। অপেক্ষা বেড়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ারও। আগামী ২৪ জুন তারা পরবর্তী ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর মেক্সিকো মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments