Homeজেলা সংবাদমহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আগমন উপলক্ষে পাবনা চেম্বারের আনন্দ শোভাযাত্রা

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আগমন উপলক্ষে পাবনা চেম্বারের আনন্দ শোভাযাত্রা

এস এম আলম, ১৩ মে: পাবনার কৃতী সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন এর পাবনায় আগমন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সংগঠন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে দুপুরে জেলার সকল শ্রেণি পেশার ব্যবসায়ীরা এই আনন্দ শোযাত্রায় অংশ গ্রহণ করেন। মধ্য শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল (স্বাধীনতা চত্বরে) জেলা সদরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে এই আনন্দ র‍্যালীতে যোগদান করেন। আনন্দ শোভাযাত্রাকে উৎসবমুখোর করতে র‍্যালীতে দুটি হাতি সংযোজন করা হয়। ঢাক, ঢোল আর বাজনার তালে পুরো শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বিশাল এই র‍্যালীতে জেলার প্রায় অর্ধশত ব্যবসায়ী সংগঠনের প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে। শোভাযাত্রাটি স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা চেম্বারের সাবেক সভাপতি কাফি সরকার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, চেম্বার পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান, পাবনা ইলেট্রনিক্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মিন্টু, চেম্বারের পরিচালক ফুরকান আলী বিশ্বাস, মোবাইল ইঞ্জিনিয়ারিং এ্যাসোসিয়েশনের সভাপতি শাহীনূর রহমান সহ ব্যবসায়ীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments