এস এম আলম, ১৪ মে: পাবনায় আসছেন মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখোর পরিবেশ। মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরের সড়ক ও মহাসড়কে তৈরি করা হয়েছে শতাধিক তোরন। আগামী ১৫ মে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিনের এটাই প্রথম নিজ জেলা পাবনা সফর। জেলার এই কৃতিসন্তানকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে পোস্টার ফেস্টুনের পাশপাশি সড়ক ও মহাসড়কে নির্মান করা হয়েছে বিশাল বিশাল তোড়ন। বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে আলোকসজ্জা। আগামী ১৬ই মে শ্রদ্ধা আর ভালবাসার নিদর্শন স্বরুপ নব নির্বাচিত রাষ্ট্রপতিকে দেয়া হবে নাগরিক সংবর্ধনা। এজন্য ঐতিহাসিক পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। সকালে এ মাঠ পরিদর্শন করেন পাবনা নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহমেদ সুইট, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সুজানগর উপজেলার চেয়ারম্যান শাহীনুজ্জামান।
পাবনায় মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের প্রথম সফরকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন
RELATED ARTICLES
