Homeখেলাধুলাচেন্নাইকে হারিয়ে টিকে থাকলো কেকেআর

চেন্নাইকে হারিয়ে টিকে থাকলো কেকেআর

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই। এমন এক পরিস্থিতিতে এবারের আইপিএলে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হলো কলকাতা নাইট রাইডার্স। তাও চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে।শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে হারাতে সক্ষম হলো নিতিশ রানার দল কেকেআর। এবং আবারো সেই রিঙ্কু সিংয়ের কিধ্বংসী ব্যাটিং। তার অসাধারণ ব্যাটিংয়ের ওপর নির্ভর করে চেন্নাইকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে শাহরুখ খানের দল কেকেআর।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় চেন্নাই সুপার কিংস। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এলো কলকাতার দলটি। অন্যদিকে ১৩ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই থাকলো চেন্নাই সুপার কিংস। রাউন্ড রবিন লিগ পর্বে এই দুই দলের আর একটি করে ম্যাচ বাকি মাত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments