এস এম আলম, ১ নভেম্বর: এবারের এইচএসসি-২০২৬ সালের পরীক্ষার ফলাফলে পাবনা সদর উপজেলার বেসরকারি কলেজের মধ্যে রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ শীর্ষ স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানটি পাবনা জেলার বেসরকারি কলেজের মধ্যে মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৫ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৬১ জন। পাশের হার ৫৩.০৪। জিপিএ-৫ পেয়েছে একজন।




