Homeজেলা সংবাদপাবনায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

পাবনায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

এস এম আলম, ১ নভেম্বর: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় পাবনার উপমহাব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম। প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, নতুন শিল্পোদ্যোগ সৃষ্টিতে উৎসাহ প্রদান এবং স্থানীয় পর্যায়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যকর ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়। এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments