Homeজাতীয়দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সারাদশে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। সারাদেশের বিভিন্ন জেলায় হয়েছে বৃষ্টিপাত। তবে ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই আবারো তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

গতকাল রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।অন্যদিকে আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ড. মো. আবুল কালাম মল্লিক আরও জানান, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তিনি জানান, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার সন্ধ্যায় কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করেছে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকালে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments