Homeজাতীয়নিজ মাতৃভূমিতে ফিরলেন পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন

নিজ মাতৃভূমিতে ফিরলেন পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন

এস এম আলম, ১৫ মে: মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিজ মাতৃভূমিতে ফিরলেন পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন। সম্মান শ্রদ্ধা ভালবাসায় উৎসব মুখোর পরিবেশে তাকে বরণ করে জেলার সাধারন মানুষ। মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বেলা ১২টায় হেলিকপ্টার যোগে পৌঁছান পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে। সেখান থেকে তিনি যান পাবনা সার্কিট হাউজে। এসময় তাঁকে দেয়া হয় গার্ড অব অনার। পরে তিনি পাবনা জেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আরিফপুর সদর গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করেন। এছাড়াও মহামান্য রাষ্ট্রপতি এসট্রাস খামার বাড়িতে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা বরেন্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন স্যামুয়েল এস চৌধুরী, তপন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments