এস এম আলম, ২৩ মে: বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সকালে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। পরে স্কুল অডিটরিয়ামে ইন্টারনেট আসক্তির ক্ষতি নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিবজিত নাগ ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা। পরে বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাবনায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
RELATED ARTICLES
