এস এম আলম, ২৪ মে: বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন ও বিকেএসপি শুটিং বিভাগের সাবেক কোচ ও সাবেক জাতীয় শুটার আইয়ুব হোসেন মিন্টু ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ——— রাজিউন)। গতকাল রাতে নিজ বাসভবনে হ্রদন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান। মৃত আইয়ুব হোসেন মিন্টু ১৯৮৮ সাল থেকে রাইফেল ক্লাবের শুটিং এর সাথে সংশ্লিষ্ট। তিনি বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শুটিং প্রতিযোগিতায় অংশ গ্রহণ এবং পদক অর্জন করেছেন। তিনি বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন এবং বিকেএসপিতে শুটিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পাবনা রাইফেল ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছিলেন।
সাবেক জাতীয় শুটার আইয়ুব হোসেন মিন্টু ইন্তেকাল করেছেন
RELATED ARTICLES
