Homeজেলা সংবাদই টেন্ডারের ভুমিকা নিয়ে পাবনায় কর্মশালা অনুষ্ঠিত

ই টেন্ডারের ভুমিকা নিয়ে পাবনায় কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলম, ২৫ মে: সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরনে ই টেন্ডারের ভুমিকা নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) পরিচালক মো: শামিমুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সিপিটিইউর কর্মসূচী পরিচালক ড. জিনাত সুলতানা। কর্মশালায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: জালালউদ্দিন, সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, বাসস এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়। কর্মশালায় সরকারী ক্রয় ব্যবস্থাপনাকে কিভাবে আরো স্বচ্ছ করা যায় এ নিয়েও বিভিন্ন সুপারিশ গ্রহন করা হয়। এ কর্মশালায় জেলার সকল সরকারী দপ্তর প্রধান, ঠিকাদার, সাংবাদিক, নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments