এস এম আলম, ২৬ জুন: আখের ক্ষেতে আখের সাথী ফসল হিসেবে ধান উৎপাদন প্রক্রিয়া নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস। সকালে বাংলাদেশ চিনি শষ্য গবেষনা ইনষ্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. ওমর আলী। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সামস তাবরীজের সভাপতিত্বে আয়োজিত এ মাঠ দিবসে আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক ইসমত আরা, প্রশিক্ষন ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের বিভাগীয় প্রধান হাসিবুর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সানোয়ার হোসেন সহ কৃষি বিজ্ঞানীরা। এ মাঠ দিবসে পাবনা ও নাটোর চিনিকলের আখ জোন এলাকার কৃষককে এ চাষ প্রক্রিয়া সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেয়া হয়।

