Homeজেলা সংবাদপাবনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বি. এসসি অনার্স পরীক্ষায় ১ম শ্রেণীতে...

পাবনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বি. এসসি অনার্স পরীক্ষায় ১ম শ্রেণীতে ১ম

এস এম আলম, ৬ জুলাই: পাবনার ছেলে এইচ. রাইনাদ খান রোহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হতে বি. এসসি অনার্স পরীক্ষায় রেকর্ড মার্কস পেয়ে ১ম শ্রেণীতে ১ম হয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি স্কয়ার স্কুল ও নটরডেম কলেজের ছাত্র ছিলেন। রোহানের এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, স্কয়ার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শাহনাজ সুলতানা খতিব এবং স্কয়ার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রোহান এবং স্কয়ার স্কুলকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম (পিএইচডি)। রোহানের বাবা মো: আব্দুল হালিম খান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, পাবনা প্লান্টের সহকারী মহাব্যবস্থাপক (উৎপাদন) হিসেবে কর্মরত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments