এস এম আলম, ১০ জুলাই: রাজশাহী মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের ডাক্তারবৃন্দের উদ্যোগে পাবনার কাশমেরী চাইনিজ রেস্টুরেন্টে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান প্রতিথি ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: নওশাদ আলী। পাবনা মেডিক্যাল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডা. ওবাইদুলাহ ইবনে আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সভাপতি ড. মো: গোলজার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা মেডিক্যাল কলেজের অর্থো-সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালটেন্ট ডা. জাহেদী হাসান রুমী ও একই বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আকসাদ আল মাসুর। অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে বিভিন্ন ডাক্তারের ছাত্রজীবনের স্মৃতিচারণের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার সাবেক সিভিল সার্জন ডা. তাহসিন আজিজ, ইউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. আব্দুল আওয়াল, সাবেক সহকারী পরিচালক ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. মঞ্জুরা রহমান, ডা. হাসনাত জাহান, ডা. মো: এনামুল করিম, সাবেক উপপরিচালক ফ্যামিলি প্লানিং ডা. রাম দুলাল ভৌমিক, ডা. সিরাজুল আলম রাকিব, পাবনার সাবেক সহকারী সিভিল সার্জন ডা. দীপক কুমার ঘোষ, ডা. মোশারফ হোসেন, ডা. তসলিমুল আরেফিন রতন, সাবেক সহকারী পরিচালক পাবনা জেনারেল হাসপাতাল ডা. এ কে এম জাফর আহমেদ, ডা. মো: খালিলুর রহমান, সাবেক অধ্যক্ষ পাবনা মেডিকেল কলেজ প্রফেসর রিয়াজুল হক, সাবেক সহকারী পরিচালক ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. মনোয়ারুল আজিজ, সাবেক পরিচালক রাজশাহী মেডিকেল ডা. আব্দুল মজিদ সহ পাবনার বিভিন্ন জেলা থেকে আগত রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, র্যাফেল ড্র এবং রাতের ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ওবায়দুল্লাহ ইবনে আলী।
পাবনায় রাজশাহী মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের ডাক্তারবৃন্দের উদ্যোগে মিলন মেলা
RELATED ARTICLES
