Homeজাতীয়বায়ুদূষণের শীর্ষে আজ দোহা

বায়ুদূষণের শীর্ষে আজ দোহা

বায়ুদূষণের শীর্ষে আজ কাতারের দোহা। তবে দূষণের তালিকায় ১৫ নম্বরে রয়েছে রাজধানী ঢাকার নাম। শনিবার (১৫ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে বায়ুদূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা দোহার দূষণ স্কোর হচ্ছে ১৮১ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৭৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের দূষণ তালিকায় স্কোর হচ্ছে ১২৯ অর্থাৎ সেখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য।বায়ু দূষণের তালিকায় এর পরের অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো এবং পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

অপরদিকে, রাজধানী ঢাকার অবস্থান ১৫ নম্বরে। এখানকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ৯৩ অর্থাৎ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments