Homeজেলা সংবাদঢাকা সেন্ট্রাল হাস্পাতালের চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঢাকা সেন্ট্রাল হাস্পাতালের চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এস এম আলম, ১৫ জুলাই : ঢাকা সেন্ট্রাল হাসপাতালের দু’জন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে ও অবিলম্বে তাঁদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনার চিকিৎসকেরা। আজ রবিবার দুপুরে হাসপাতাল গেটে ঘন্টাব্যাপি কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যরাখেন, পাবনা সিরাজগঞ্জ ও কুষ্টিয়া অঞ্চলের অবস্টেট্রিক্স এন্ড গাইনি সোসাইটির সাধারণ সম্পাদক ডা: নারগিস সুলতানা,ইএনটি বিশেষজ্ঞ ডা: আহমেদ তাউস, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদি হাসান রুমি, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা: আকসাদ আল মাসুর আনন,পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: মো: সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা, ডা: মনা ও ডা: শাহজাদিকে গ্রেপ্তার ও তদন্ত ছাড়াই তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া মানববন্ধন থেকে আগামী সোমবার ও মঙ্গলবার প্রাইভেট চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এতে সকল সোসাইটির চিকিৎসকরা একাত্মতা ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments