Homeখেলাধুলাপাবনায় আনুষ্ঠানিকভাবে "রুচি" ২য় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতা শুরু

পাবনায় আনুষ্ঠানিকভাবে “রুচি” ২য় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতা শুরু

এস এম আলম, ১৭ জুলাই : দীর্ঘ তিন বছর পরে পাবনায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে “রুচি” ২য় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতা। পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ফুটবল লীগের পৃষ্টপোষকতা করেছেন দেশের সুনাম ধন্য বে-সরকারিশিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফুড আ্যান্ড বেভারেজ লিমিটেড। জেলা শহরের শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ১৭ জুলাই (সোমবার) বিকেলে এই ফুটবল খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের পাবনা প্লান্টের পরিচালক মোঃ আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার আবু তাহের সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী খেলাতে অংশগ্রহণ করেন পাবনা সদরের পাইরেটস এফসি ক্লাব বনাম ঈশ্বরদী ফুটবল একাডেমী। এবারের ফুটবল লীগে পাবনা সদর উপজেলা-সহ অন্যান্য উপজেলা থেকে ২৯টি ফুটবল ক্লাব অংশ গ্রহণ করছে। করোনাকালীন সময় ও পাবনা স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় দীর্ঘদিন ধরে পাবনাতে ২য় বিভাগ ফুটবল লীগের কোন আয়োজন মাঠে গড়ায়নি। দেশের ঝিমিয়ে পরা ফুটবল খেলাকে আবারো জাগ্রত করতে এই ফুটবল লীগের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। খেলা উদ্বোধনের দিনে একটি খেলা দিয়ে শুরু হলেও পরবর্তীতে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। ৮টি গ্রুপে মোট ২৯ টি দলের মোট ৫৪টি খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা ৩০ মি: থেকে খেলা শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত। তবে দেশের সবচাইতে জনপ্রিয় এই ফুটবল খেলাকে সবার কাছে পৌঁছে দিতে দ্বিতীয় রাউন্ড থেকে গুরুত্বপূর্ণ খেলা গুলো সদর উপজেলার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments