এস এম আলম, ১৯ জুলাই: পাবনার বিদায়ী জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন কে বিদায় সংবর্ধনা দিয়েছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। দুপুরে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, চেম্বারের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পরিচালক এবিএম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, চেম্বারের পরিচালক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।পরে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী জেলা প্রশাসককে সম্মাননা জানানো হয়।

