Homeখেলাধুলাশুরুতেই ধাক্কা খেলো ইংল্যান্ডও

শুরুতেই ধাক্কা খেলো ইংল্যান্ডও

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩১৭ রানেই গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে ব্যাট হাতে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। ৯ রানে পতন ঘটেছে প্রথম উইকেটের। মিচেল স্টার্কের শিকার হয়ে ফিরেছেন বেন ডাকেট (১)।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪১। জ্যাক ক্রলি ১৯ আর মঈন আলি

অসি ব্যাটারদের মধ্যে প্রায় সবাই সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১১ জনের মধ্যে ৮ জনই দুই অংকের ঘরে গিয়ে আউট হয়েছেন।এর মধ্যে হাফসেঞ্চুরি পেয়েছেন কেবল দুজন-মার্নাস লাবুশেন আর মিচেল মার্শ। দুজনই সমান ৫১ রান করে আউট হন। এছাড়া ফিফটির দোরগোড়ায় এসে সাজঘরে ফেরেন ট্রাভিস হেড (৪৮) আর স্টিভেন স্মিথ (৪২)। শেষদিকে হার না মানা ৩৬ করেন মিচেল স্টার্ক।ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস ৬২ রান খরচায় একাই নেন ৫ উইকেট। ২ উইকেট শিকার স্টুয়ার্ট ব্রডের।১৮ রানে অপরাজিত আছেন।এর আগে ৮ উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৯০.২ ওভারে তারা অলআউট হয় ৩১৭ রানে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments