Homeজেলা সংবাদপাবনায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

পাবনায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

এস এম আলম, ২৩ জুলাই: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এ শ্লে­াগানে পাবনায় পালিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: জামাল উদ্দিন, এনএসআই এর উপ-পরিচালক কামরুল হাসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। সভায় অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম নির্বাচন বিভাগ,পাসপোর্ট বিভাগ, বিদ্যুৎ বিভাগ, মৎস্য বিভাগ, টেলিফোন বিভাগ, বিল্ডিং বিভাগ, সড়ক জনপথ বিভাগ সহ বিভিন্ন দপ্তরের জেলা প্রধান, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪ ভুমিহীন পরিবারকে ঘর, স্থানীয় ব্যবসায়ীদের ড্রিলিং লাইসেন্স, স্থানীয় বিআরটিএ মোটর যান লাইসেন্স ও স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক মো: আব্দুল হালিম সহ বিআরটিএর কর্মকর্তাবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments