Homeজেলা সংবাদপাবনায় নবাগত জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় নবাগত জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম আলম, ২৪ জুলাই : পাবনার নবাগত জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান জেলার সামগ্রিক উন্নয়ন ও জন কল্যানে সাংবাদিক সহ সকল শ্রেনী পেশার মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি সকল প্রশাসনিক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমি খন্দকার, প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ স্থানীয় গন মাধ্যম কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments