Homeজেলা সংবাদডেঙ্গু রোগ প্রতিরোধে পাবনায় সপ্তাহব্যাপী প্রচারণা সপ্তাহ শুরু

ডেঙ্গু রোগ প্রতিরোধে পাবনায় সপ্তাহব্যাপী প্রচারণা সপ্তাহ শুরু

এস এম আলম, ২৬ জুলাই : ডেঙ্গুরোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী প্রচারণা সপ্তাহ শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সকালে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান এই প্রচারণার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী। এর আগে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বাড়াতে শহরে শোভাযাত্রা বের করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার খাইরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ বিভিন্ন স্কুল কলেজ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments