Homeজাতীয়ভোররাত থেকে ঢাকায় বৃষ্টি

ভোররাত থেকে ঢাকায় বৃষ্টি

দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও বৃষ্টি বেড়েছে। সোমবার ভোর রাতে ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে। তবে সকাল হতে বৃষ্টির দাপট কিছুটা কমে যায়। এখনো পুরো আকাশ কলো মেঘে ঢেকে আছে। যে কোনো সময় আবার শুরু হতে পারে তুমুল বৃষ্টি।এর আগে রোববার সারাদিনই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। তবে সারাদিনে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।দেশের উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল খুলনা বিভাগে অতিভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৩২৩ কিলোমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামের প্রায় প্রতিটি অঞ্চলে অতিভারী বৃষ্টি (৮৯ মিলিমিটারের বেশি) হয়েছে।

সকালে বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে অফিসমুখী নগরবাসী। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক বাড়িঘর, তলিয়ে গেছে পানিতে। সোমবার দিনভর ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়।সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments