Homeজেলা সংবাদপাবনা জেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাবনা জেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস এম আলম, ৭ আগস্ট: আগামী ৯ মার্চ চতুর্থ পর্যায়ে জেলার ৫টি উপজেলায় আরো ৬৪৬টি জমিসহ ঘর বিতরনের মধ্য দিয়ে পাবনা জেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। তিনি বলেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments