Homeজেলা সংবাদপাবনা বিচার বিভাগে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালিত

পাবনা বিচার বিভাগে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালিত

এস এম আলম, ১৫ আগস্ট: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনা বিচার বিভাগে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালন করেছে। জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে সকল আদালতের বিচারক ও কর্মচারীগনের উপস্থিতিতে সূর্যদয়ের সাথে সাথে জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ এর নেতৃত্বে জেলা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর-এর ম্যুরালে পু®পস্তবক অর্পণ করা হয়। সেখানে পাবনা জেলার এডভোকেট বার সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতি, সরকারী আইন কর্মকর্তা এবং জেলা আইনজীবী সহকারী সমিতি পুষ্পস্তবক অর্পন করেন। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদের সভাপতিত্বে সম্মেলন কক্ষে সকল আদালতের বিচারক ও কর্মচারীগনের অংশগ্রহণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় স্পেশাল জজ (জেলা জজ) আহসান তারেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা জজ মোঃ আবু ওবায়দা সহ বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ ও কর্মচারীগন বক্তব্য প্রদান করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শ লালন ও পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। শোক সভার শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যগণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসাবে দুপুরে এতিমদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments