এস এম আলম, ১৫ আগস্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় পালিত হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বরে জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন এবং গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা। স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও বনমালী শিল্পকলা কেন্দ্র। পরে দলীয় কার্যালয় থেকে বের হয় একটি শোক র্যালী। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এছাড়া আলোচনা সভা, বৃক্ষ রোপন, দোয়া মাহফিল, কাঙ্গালী ভোজ সহ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে দিবসটি।




