এস এম আলম, ২০ সেপ্টেম্বর: স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে পাবনার আটঘরিয়া উপজেলার গরুরী গ্রামের চিকনাই নদীতে চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বিকেলে গ্রুপ পর্যায়ের এ প্রতিযোগিতায় ১০টি বাইচ দল অংশগ্রহন করে। তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ন এ নৌকা বাইচে বিজয়ী হয় চান্দাই জনতা এক্সপ্রেস, শেরে বাংলা এক্সপ্রেস, গোল্ডেন এক্সপ্রেস, জমাইখিরি গোবিন্দপুর এক্সপ্রেস ও হাদল দুরন্ত এক্সপ্রেস। ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন , উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম সহ উৎসব মুখোর পরিবেশে বিপুল সংখ্যক দর্শক এ নৌকা বাইচ উপভোগ করেন। রুচির সৌজন্যে এ প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের মোট ১৫ টি দল অংশ গ্রহন করছে।

