এস এম আলম, ২১ সেপ্টেম্বর: পাবনায় পদ্মা তীরবর্তী কুষ্টিয়ার চরাঞ্চলের হত দরিদ্র মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার লক্ষে ৫০টি টিউবওয়েল বিতরন ও স্থাপন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ান। সকালে জেলার প্রত্যন্ত চর সাদিপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাতা সংস্থার কান্ট্রি ম্যানেজার রায়হান মাহমুদ কাদেরী, হেড অব প্রেগাম মো; রমজান আলী, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেছের আলী, কুমারখালী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: আলামিন। এ কর্মসুচীর আওতায় জেলার পদ্মা নদী বেষ্টিত পাবনা ও কুষ্টিয়ার ৫টি ইউনিয়নের ৩০ টি দুর্গম চরাঞ্চলে ৩০০টি টিউবওয়েল স্থাপন করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, গ্লোবাল ওয়ান বিশ্বের ৩০টি দেশে গরীব, দরিদ্র অসহায় প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, এরই অংশ হিসেবে পদ্মার চরবেষ্ঠিত পাবনা সদর উপজেলার দোগাছী,হিমায়েতপুর ভাঁড়ারা ইউনিয়নে বসবাসরত অসহায় গরীব ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কমিউনিটি লেভেলে সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে ৩০০টি টিউবওয়েল স্থাপন করেছে এবং কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নে গতকাল ৫০টি টিউবওয়েল বিতরণ করেছে।


