Homeজাতীয়তিনদিনের সফরে বুধবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

তিনদিনের সফরে বুধবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৭ সেপ্টেম্বর তিনদিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, তিনি সেখানে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বুধবার বিকেলে তিনদিনের সফরে পাবনা যাবেন। তিনি সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।’প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিলে শপথ নেওয়ার পর এটি হবে পাবনায় তার দ্বিতীয় সফর। রাষ্ট্রপ্রধান জেলার সাঁথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব জনসমাবেশে ভাষণ দেবেন। তিনি পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করবেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন। রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। আগামী ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments