Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব উৎপাদনশীলতা ও বিশ্ব বসতি দিবস পালিত

পাবনায় বিশ্ব উৎপাদনশীলতা ও বিশ্ব বসতি দিবস পালিত

এস এম আলম, ২ অক্টোবর: পাবনায় পালিত হয়েছে বিশ্ব উৎপাদনশীলতা ও বিশ্ব বসতি দিবস। সকালে এ উপলক্ষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু.আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন গনপূর্ত ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: ফয়সাল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকী, বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্বত্তাধিকারী রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টার (প্রা:) লি: মো: আফজাল হোসেন রাজা। এ সভায় মুল প্রবন্ধ পাঠ করেন, বিসিকের জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো: আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপরজলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, শিল্প নগরী কর্মকর্তা বিসিক শিল্প নগরী কার্যালয় পাবনা আব্দুল লতিফ, সম্প্রসারণ কর্মকর্তা বিসিক জেলা কার্যালয় পাবনা মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার লুৎফুন নাহার শারমীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments