Homeজাতীয়পৈত্রিক ভিটায় প্রধানমন্ত্রী

পৈত্রিক ভিটায় প্রধানমন্ত্রী

টানা কর্মসূচি শেষে পৈত্রিক ভিটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার বাসভবনে সময় কাটিয়ে প্রধানমন্ত্রীর আজ দুপুরে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে এবং বিকেলে তিনি গণভবনে পৌঁছাবেন। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত মহাসমাবেশ শেষে যোগ দেন। সমাবেশে নৌকায় ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য ফরিদপুরবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, লুটেরা বিএনপি এতিমের অর্থ আত্মসাৎ করেছে। দুর্নীতি করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির নেতা। জামায়াত যুদ্ধাপরাধী। এরা দেশকে ধ্বংস করে দেবে। ধ্বংসের হাত থেকে নৌকাই আপনাদের রক্ষা করবে। তিনি বলেন, স্বাধীনতার মার্কা নৌকা। উন্নয়নের প্রতীক নৌকা। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। এ নৌকায় ভোট দেওয়ার কারণে এত উন্নয়ন সমৃদ্ধি। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে পদ্মা সেতুতে রেল সংযোগের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ অতিথিরা। এসময় প্রধানমন্ত্রীকে পদ্মা রেল সেতুর রেপ্লিকা উপহার দেন প্রকল্প পরিচালক।প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী, রেলের টিকিট কাটেন। হুইসেল বাজিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই এবং তিনিই পতাকা নেড়ে ট্রেন চলাচলের সংকেত দেখান।এরপর ফরিদপুরে জনসমাবেশ শেষে বিকেলে টুঙ্গিপড়ায় তার পৈত্রিক নিবাসে যান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে যোগ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments