Homeআন্তর্জাতিকইসরায়েলকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

হামাসের সঙ্গে সংঘাতে জাড়ানোর পরই ইসরায়েলকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সেখানে সামরিক সহায়তা দিয়েছে দেশটি। তবে ইসরায়েলকে আরও সামরিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আরও সামরিক সহায়তা এখন ইসরায়েলের পথে, যা খুব দ্রুতই পৌঁছে যাবে।

ইসরায়েলের শত্রুদের হুমকি দিয়ে ব্লিঙ্কেন বলেন, মার্কিন কংগ্রেসের সব পক্ষই আরও সহায়তা দিতে একমত।এর আগে তীব্র সংঘাতের মধ্যেই ইসরায়েলে পা রাখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। স্বল্প সময়ের সফরে তিনি ইসরায়েলি কর্মকর্তা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছিলেন।মূলত ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করতেই তিনি এ সফর করেছেন। ইসরায়েলের উদ্দেশে দেশ ছাড়ার আগে ব্লিঙ্কেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি খুবই সহজ এবং পরিষ্কার বার্তা দিতে চাই যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments