Homeজেলা সংবাদশারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় সনাতন ধর্মের ১৫০ জন অসহায় মানুষকে শাড়ী ও...

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় সনাতন ধর্মের ১৫০ জন অসহায় মানুষকে শাড়ী ও লুঙ্গী উপহার

এস এম আলম, ২০ অক্টোবর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় সনাতন ধর্মের ১৫০ জন অসহায় মানুষকে শাড়ী ও লুঙ্গী উপহার দিয়েছে পাবনা রোটারি ক্লাব। বিকেলে শহরের মদন মোহন জিও বিগ্রহ দেব মন্দিরে প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র বিতরন করেন পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি। ক্লাব প্রেসিডেন্ট এস এম আলাউদ্দিন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ ও বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা ও পাবনা রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বক্তব্য দেন রোটারি ক্লাবের লেফটেন্যান্ট ডিস্ট্রিক গভর্নর মবিদুর রহমান সেতু, পাবনা পৌরসভার নারী কাউন্সিলর তমা ইসলাম পুষ্প, অনুষ্ঠানের আহবায়ক শ্যামল কুমার ঘোষ, মন্দির কমিটির সাধারন সম্পাদক বিপ্লব সান্যাল, মন্দিরের পুরোহিত ঠাকুর আনন্দ ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ ক্লাব নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments